স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি
ডেইলি স্টার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৮:৫৩
স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
আজ বুধবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন দীপু মনির মেয়ে তানী দীপাবলি। আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি মুক্তি পাচ্ছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্যারোলে মুক্তি