এনসিপির এমপি হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ডেইলি স্টার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৮:৫২
মনোনয়নপত্রের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
আজ বুধবার রিটকারীর আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে বলেন, হান্নান মাসুদ তার হলফনামায় ১ কোটি টাকা মূল্যের সম্পদ রয়েছে উল্লেখ করলেও পরে একটি টেলিভিশন টকশোতে তিনি স্বীকার করেন যে, তার ১ কোটি টাকা মূল্যের সম্পদ নেই।
সম্পদের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার কারণে তার সংসদ সদস্য পদ বাতিল করা উচিত, বলে এই আইনজীবী।
নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন ৩০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।