কলকাতায় অগ্নিকাণ্ড: ‘যত দ্রুত সম্ভব মরদেহ ফেরাতে কাজ করছে সরকার’

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৮:৪৯

ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে কাজ করছে ডেপুটি হাইকমিশন।


আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


তিনি বলেন, ‘কলকাতায় আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করেছি। নিহতদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত মরদেহ ফিরিয়ে আনতে কাজ করছে মিশন।’



তিনি জানান, অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে মিশনের কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও