কোনো ‘চাপের মধ্যে নেই’: দুদকের নতুন চেয়ারম্যান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৮:৪১

দুর্নীতি দমন কমিশনে যাত্রা শুরু করে নতুন কমিশনের চেয়ার‌ম্যান এ কে এম আসাদুজ্জামান রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


তিনি বলেছেন, তারা কাজ শুরু করেছেন। তবে কোনো ‘চাপের মধ্যে নেই’।


১৬৬ দিন নেতৃত্বশূন্য থাকার পর বুধবার আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতির নেতৃত্বে নতুন কমিশনের যাত্রা শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদকে।


চেয়ারম্যান আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া সকালে দুদকের প্রধান কার্যালয়ে যান।


সকাল ১০টা থেকে তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।


পরে সাংবাদিকদের সামনে এসে দুদকের নতুন চেয়ারম্যান বলেন, “আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রথম কার্যদিবস ছিল দুদকে। আমরা কাজ শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও