প্যারোলের আবেদন: কারাগারে দীপু মনির সঙ্গে দেখা করতে গেলেন মেয়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৪:০৮

বাবা তৌফীক নাওয়াজের মৃত্যুর পর কারাবন্দি মা দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ।


প্যারোলে মুক্তির সময় এবং কত সময়ের জন্য আবেদন করা হবে তা নিয়ে মায়ের সঙ্গে পরামর্শ করতে বুধবার দুপুরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে আসেন বলে জানিয়েছেন জেল সুপার মো জান্নাত উল ফারহাদ।


দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হোসেন বলেন, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির উদ্দেশ্যে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে এসেছেন।


প্যারোলে মুক্তির সময় এবং কত সময়ের জন্য আবেদন করা হবে, সে বিষয়ে ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতেই তার মেয়েকে কারাগারের ভেতরে পাঠানো হয়েছে।


আইনজীবী বলেন, কারাগারের ভেতরে ডা. দীপু মনির পরামর্শ নেওয়ার পর আবেদনের বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবেদনপত্র দাখিল করা হবে।


আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী দীপু মনি চব্বিশের আন্দোলনের পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও