You have reached your daily news limit

Please log in to continue


সময় কম থাকলে এই সহজ উপায়েই চুলে আনুন উজ্জ্বলতা

ব্যস্ত জীবনে আলাদা করে চুলের যত্ন নেওয়ার সময় বের করা অনেকের কাছেই কঠিন। কাজ, পড়াশোনা কিংবা সংসারের ব্যস্ততায় নিয়মিত স্ক্যাল্প বা হেয়ার কেয়ার রুটিন মেনে চলা হয়ে ওঠে না। তবে চুলের যত্ন নিতে খুব বেশি সময় সবসময় প্রয়োজন হয় না। চুল ধোয়ার সময়ই কিছু সহজ উপাদান ব্যবহার করে নেওয়া যায় বাড়তি যত্ন।

চুলের যত্নে এমনই একটি ঘরোয়া পদ্ধতি হলো চাল ও কফির মিশ্রণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের হেয়ার কেয়ার হ্যাক বেশ জনপ্রিয়। শ্যাম্পুর সঙ্গে চাল ও কফির তৈরি তরল মিশিয়ে ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত চুল পড়ার পেছনে পুষ্টির ঘাটতি, হরমোনের পরিবর্তন, বংশগত কারণ, স্ক্যাল্পের সমস্যা কিংবা অন্যান্য শারীরিক কারণ থাকতে পারে।

তৈরি করার পদ্ধতি

প্রথমে একটি পাত্রে পরিমাণমতো পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে ধুয়ে রাখা ১ চা-চামচ চাল এবং ১ চা চামচ কফি পাউডার দিন। মাঝারি থেকে হালকা আঁচে মিশ্রণটি ৮ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিন। ১০ মিনিট পর চুলা বন্ধ করে মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে তরলটি ছেঁকে নিন। এবার ওই তরলের সঙ্গে ১ টেবিল চামচ শ্যাম্পু মিশিয়ে নিন। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে হালকা ফেনা তৈরি করে নিন।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে চুল ও স্ক্যাল্প পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিন। এরপর তৈরি করা মিশ্রণটি ধীরে ধীরে পুরো স্ক্যাল্প ও চুলে লাগান। আঙুলের ডগা দিয়ে প্রায় ২ মিনিট খুব হালকা হাতে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। নখ দিয়ে ঘষাঘষি করবেন না। এতে স্ক্যাল্পে অস্বস্তি বা জ্বালাপোড়া তৈরি হতে পারে। ম্যাসাজ শেষে পরিষ্কার পানি দিয়ে চুল ও স্ক্যাল্প ভালোভাবে ধুয়ে ফেলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন