ওজন কমাতে ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’ কতটা কার্যকর, যা বলছেন বিশেষজ্ঞরা

যুগান্তর প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৩:৫৬

ওজন কমানো ও স্বাস্থ্য ভালো রাখার উপায় হিসেবে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা বিরতিহীন উপবাসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এই খাদ্যাভ্যাস নিয়ে প্রচলিত অনেক দাবিই অতিরঞ্জিত হতে পারে বলে সতর্ক করেছেন পুষ্টিবিদ ও গবেষকরা।


গবেষণায় দেখা গেছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং অনুসরণ করলে ওজন কমতে পারে এবং রক্তচাপ ও কোলেস্টেরলের মতো কিছু বিপাকীয় সূচকে উন্নতি হতে পারে। তবে প্রচলিত অন্যান্য কার্যকর খাদ্যাভ্যাসের তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকর—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।


ইন্টারমিটেন্ট ফাস্টিং কী?


ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো এমন একটি খাদ্যাভ্যাস, যেখানে দিনের নির্দিষ্ট সময় বা সপ্তাহের নির্দিষ্ট দিনে খাবার গ্রহণ সীমিত রাখা হয়।


এর সবচেয়ে প্রচলিত পদ্ধতিগুলোর একটি হলো ১৬ ঘণ্টা না খেয়ে থাকা এবং বাকি ৮ ঘণ্টার মধ্যে খাবার গ্রহণ করা। আবার কিছু পদ্ধতিতে সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্যালরি গ্রহণ কমিয়ে দেওয়া হয়।


সাধারণত ওজন নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য বিপাকীয় উপকার পাওয়ার জন্য এই পদ্ধতি অনুসরণ করা হয়।


তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ইন্টারমিটেন্ট ফাস্টিংকে রমজানের রোজার সঙ্গে এক করে দেখা উচিত নয়। রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকা মূলত একটি ধর্মীয় অনুশীলন, যার সঙ্গে ইবাদত, আত্মসংযম ও সহমর্মিতার বিষয় জড়িত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও