You have reached your daily news limit

Please log in to continue


কেন আরও দুটো ‘সি গার্ডিয়ান’ ড্রোন ভাড়া নিল ভারত?

ভারতীয় নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি জেনারেল অ্যাটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস থেকে আরো দুটো এমকিউ-৯বি ‘সি গার্ডিয়ান’ ড্রোন ভাড়া নিয়েছে ভারত সরকার।

রয়টার্স জানিয়েছে, ৩০ মাসের জন্য ওই দুটো ড্রোনের ভাড়া বাবদ ভারত সরকারকে দিতে হবে ১৯.৪৩ বিলিয়ন রুপি, বা প্রায় ২০৩ কোটি ডলার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জেনারেল অ্যাটমিকসের সঙ্গে এ চুক্তির ঘোষণা দেয়। দেশটির ভাষ্য, নতুন দুটি ড্রোন ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

কিন্তু ভারত একই ধরনের ৩১টি ড্রোন কেনার জন্য আগেই চুক্তি করে রেখেছে। আরো দুটো ‘সি গার্ডিয়ান’ ড্রোন তারা ভাড়ায় চালাচ্ছে। তাহলে নতুন করে দুটি ড্রোন ভাড়া নেওয়ার প্রয়োজন হল কেন?

ইনডিয়া টুডে লিখেছে, ভারত যে ৩১টি এমকিউ-৯বি ড্রোন কিনছে, সেগুলোর সরবরাহ শুরু হওয়ার কথা ২০২৯ সালের গোড়ার দিকে। তার আগের সময়টায় নৌবাহিনীর নজরদারি সক্ষমতায় কোনো ঘাটতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই আপাতত আরও দুটি ড্রোন লিজ নেওয়া হচ্ছে।

সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে লিজ বা ভাড়া নেওয়া তুলনামূলকভাবে অস্বাভাবিক মনে হলেও ভারতের ক্ষেত্রে এটি নতুন নয়। ২০২০ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনী জেনারেল অ্যাটমিকসের কাছ থেকে দুটি সি গার্ডিয়ান লিজ নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন