You have reached your daily news limit

Please log in to continue


বসের ওপর ক্ষোভ মেটাতে...

বসের ওপর রাগ হয়েছে? সরাসরি কিছু বলা যাচ্ছে না? চীনের তরুণ কর্মীদের কেউ কেউ এর অদ্ভুত এক সমাধান বের করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁরা বসের আদলে বানিয়ে ফেলছেন ভার্চ্যুয়াল পোষা প্রাণী। এরপর কম্পিউটারের পর্দায় সেই চরিত্র দিয়ে করাচ্ছেন নানা মজার ও বিব্রতকর কাজ।

চীনে এ ধরনের এআই-নির্ভর ডেস্কটপ পোষা প্রাণীর ব্যবহার দিন দিন বাড়ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। আগের ভার্চ্যুয়াল পোষা প্রাণীগুলোর আচরণ ছিল নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ; কিন্তু নতুন এআই-নির্ভর চরিত্রগুলো নিজেদের মতো করে সাজানো যায়। তাদের চেহারা, আচরণ ও প্রতিক্রিয়াও ব্যবহারকারীর ইচ্ছেমতো বদলে দেওয়া যায়।

এ জন্য শুধু কারও একটি ছবি এআই অ্যাপ্লিকেশনে আপলোড করে কিছু নির্দেশনা দিলেই তৈরি হয়ে যাচ্ছে সেই ব্যক্তির আদলে ভার্চ্যুয়াল চরিত্র। নিজেরা বানাতে না পারলে অর্থের বিনিময়েও এই সেবা নেওয়া যায়। দাম শুরু হচ্ছে ৯ দশমিক ৯ ইউয়ান থেকে, যা কয়েক শ ইউয়ান পর্যন্ত হতে পারে।

আগস্টের শুরুর দিকে জিউইউচুশি নামের এক ইন্টারনেট ব্যবহারকারী বিলিয়নিয়ার ইলন মাস্কের আদলে একটি ভার্চ্যুয়াল পোষা প্রাণী তৈরি করেন। এর মাধ্যমে দেখানো হয়, কারও ছবি ব্যবহার করে কত সহজে এমন চরিত্র বানানো যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন