You have reached your daily news limit

Please log in to continue


ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন স্থগিত করল আমিরাত

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। গত কাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ (কমিউনিকেশন্স) বিভাগের পরিচালক আফরা আল হামেলি “আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় এবং অর্থনৈতিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরা। পরবর্তী নোটিশ জারির আগ পর্যন্ত এ স্থগিতাবস্থা জারি থাকবে।”  

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনের মার্কিন সেনা ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিযাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে প্রায় সময়েই মার্কিন ঘাঁটির পাশাপাশি এসব দেশের তেল সংরক্ষণাগার, বিমানবন্দর প্রভৃতি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাতেও হামলা করেছে আইআরজিসি।

আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকসহ বেশ কিছু অবকাঠামোগত স্থাপনায় যুদ্ধের গত ৬ মাসে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় অ্যাডনকের দু’টি ট্যাংকার জাহাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন