সফল দাম্পত্যের জন্য যে পরামর্শ ভিকি কৌশলের
ভালোবাসার বিয়ে হোক কিংবা পরিবারের পছন্দে-দাম্পত্য জীবনের সাফল্য অনেকটাই নির্ভর করে দু’জন মানুষের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক বন্ধনের ওপর। বিয়ের ধরন নিয়ে নানা আলোচনা থাকলেও অভিনেতা ভিকি কৌশলের মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন একে অপরকে বোঝা, সম্মান করা এবং পাশে থাকা।
ক্যাটরিনা কাইফকে বিয়ের আগে এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন, জীবনসঙ্গী হিসেবে তিনি এমন একজন মানুষকে চেয়েছিলেন, যার সঙ্গে থাকলে সবসময় নিজের বাড়িতে থাকার মতো অনুভূতি হবে। তার কাছে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, দু’জন মানুষ যেন একে অপরের ভালো-মন্দ দুটো দিকই গ্রহণ করতে পারেন। পাশাপাশি একে অপরকে আরও ভালো মানুষ হয়ে উঠতেও সাহায্য করতে পারেন।
ভিকির এই ‘বাড়ির মতো’ অনুভূতির ধারণার মধ্যে রয়েছে সম্পর্কের গভীর এক মানসিক দিক। একটি সুস্থ সম্পর্কে মানুষ শুধু ভালোবাসা পেতে চান না, নিরাপদও বোধ করতে চান। এমন একজন সঙ্গীকে পাশে পাওয়া, যার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে বারবার ভাবতে হয় না, দাম্পত্যকে অনেক বেশি স্বস্তিদায়ক করে তোলে।
- ট্যাগ:
- বিনোদন
- পরামর্শ
- দাম্পত্য জীবন
- ভিকি কৌশল