You have reached your daily news limit

Please log in to continue


একাদশ শ্রেণিতে ভর্তি: তিন ধাপে নয়, এক ধাপেই শেষ হবে আবেদন

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আসছে। আগের মতো তিন ধাপে নয়, প্রথম পর্যায়ে এক ধাপেই অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

ফলে থাকছে না মাইগ্রেশনের সুযোগও। তবে পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী, প্রথম ধাপে আবেদন করতে না পারা বা কোনো কারণে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য পরে আবার আবেদনের সুযোগ রাখা হবে। দ্রুত একাদশের ক্লাস শুরু করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভর্তি নীতিমালা কমিটি।

আগে এসএসসি ও সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারত।

এবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনলাইন আবেদন শুরু করার পরিকল্পনা করা হয়েছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ক্লাস শুরু করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য আরেক দফা আবেদনের সুযোগ দেওয়া হবে। তাদের ক্লাসও ১ অক্টোবরের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন