চালের রেকর্ড মজুদে ‘দাম না কমলেও বাড়েনি, এটাই ভালো দিক’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫৭

সরকারের গুদামগুলোতে চালের মজুদ প্রায় ২১ লাখ মেট্রিক টনে উঠেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


রেকর্ড গড়া এ মজুদ সরকারকে খানিকটা স্বস্তি দিলেও বাজারে চড়া দামের কারণে নিম্ন আয়ের মানুষকে চাল কিনতে গিয়ে ভুগতেই হচ্ছে।


খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দাম না কমলেও চালের বাজার স্থিতিশীল রয়েছে; কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে।


দাম এর চেয়ে কমে গেলে কৃষকরা ধান আবাদে নিরুৎসাহিত হবে; তাতে খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ে যাওয়ার শঙ্কার কথাও শুনিয়েছেন তারা।


সরকার মনে করছে, অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানি বাড়ায় মূলত মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আগামীতে মজুদ আরও বাড়ার সম্ভাবনাও দেখছেন তারা।


কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেছেন, নানা সংকটের মধ্যে চালের রেকর্ড মজুদ স্বস্তি দিচ্ছে সরকারকে। খাদ্য নিরাপত্তায় সরকার ভালো ব্যবস্থাপনা করেছে। আমদানির পাশাপাশি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও