You have reached your daily news limit

Please log in to continue


ঢাবি ছাত্রী হলে প্রবেশের সময় ১ ঘণ্টা বাড়ানোর সুপারিশ, মানতে নারাজ আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ছাত্রীদের হলে প্রবেশের সময় মাত্র এক ঘণ্টা বাড়ানোর সুপারিশ করেছে। তবে হলে ঢোকার ওপর থেকে সব বিধিনিষেধ তোলার দাবিতে আন্দোলনরত তিনটি প্ল্যাটফর্ম এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন।

বর্তমান নিয়ম অনুযায়ী, লেট পাস নিয়ে হাউস টিউটরের আগাম অনুমতি ছাড়া ছাত্রীরা রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে হলে ঢুকতে বা বের হতে পারেন না।

ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রস্তাবটি বাস্তবায়িত হতে হলে এখনও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন।

২৪ ঘণ্টা হলে ঢোকার অধিকার দাবি করা 'অবরোধবাসিনী' সংগঠনের নেত্রী ইশরাত জাহান ইমু বলেন, এটা আমাদের আন্দোলনের প্রতি উপহাসের শামিল। আমরা যেখানে দিন-রাত ২৪ ঘণ্টা প্রবেশাধিকার চাচ্ছি, সেখানে তারা বাড়াল মাত্র এক ঘণ্টা।

তিনি আরও বলেন, সারাক্ষণ গেট খোলা রাখার ব্যবস্থাপনা ও এর দায়-দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে অনীহার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের বিধিনিষেধের কারণেই ক্যাম্পাসে মেয়েরা রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছে।

'বৈষম্যহীন নারী হল চাই' প্ল্যাটফর্মের হেমা চাকমা জানান, তারা আশা করেছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢোকার সময় অন্তত রাত ১টা বা ২টা পর্যন্ত বাড়াবে।

নিরাপত্তার অজুহাত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সমস্যা যদি নিরাপত্তাই হয়, তাহলে বুয়েট, ঢাকা মেডিকেল আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কীভাবে এই সুবিধা পাচ্ছে? আর আমরা তো দিনের আলোতেই ক্যাম্পাসে মেয়েদের হয়রানি হতে দেখি, নাকি দেখি না?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন