ফিল্ডিংয়ে চোট পেয়ে হাসপাতালে চান্দিমাল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১৬:০৭

রান বাঁচানোর মরিয়া চেষ্টায় চোট পেয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ চান্দিমাল। সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।


ভারতের বিপক্ষে গল টেস্টের চতুর্থ দিন সকালে ঘাড় ও কাঁধে চোট পান চান্দিমাল।


লোকেশ রাহুলের বাউন্ডারি ঠেকাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিখৈ দ্রুত গতিতে ছুটে যান চান্দিমাল। ডাইভ দিয়ে দুই রান বাঁচানোর সময় বাজেভাবে পড়ে যান তিনি। কাঁধে ও ঘাড়ে চোট পেয়ে সীমানার বাইরে অনেকটা সময় শুয়ে থাকেন তিনি।


ছুটে আসেন সতীর্থরা। আসেন ফিজিও ও চিকিৎসকও। পরে নিজের পায়ে দাঁড়ান তিনি। তাকে ঘাড়, মাথা ও কাঁধে হাত দিতে দেখা যায়। খুব সাবধানে হেঁটে ড্রেসিং রুমে যান তিনি। তার জায়গায় ফিল্ডিংয়ে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা।


স্ক‍্যানে ঘাড়ে বড় ধরনের চোটের আভাস মিললে টেস্টের বাকি অংশে কনকাশন বদলি খেলাতে পারবে শ্রীলঙ্কা। একাদশে বাড়তি ব‍্যাটসম‍্যান হিসেবে আছেন কেবল সুরিয়াবান্দারাই।


প্রথম ইনিংসে কেবল চার রান করেন চান্দিমাল। ভারতের ৪৬২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারত পায় ১৭৮ রানের বড় লিড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও