You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রী তারেক রহমান উদার মানসিকতার, আলোচনার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না: সাবেক ভারতীয় কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত দ্বিপক্ষীয় ইস্যুগুলোর সমাধান এবং সম্পর্ক পুনর্গঠনে ‘নতুন সুযোগের জানালা’ খুলে দিতে পারে বলে মনে করছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি সম্ভব হতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই হতে পারে প্রথম ভারত সফর।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রদূত বিদ্যা ভূষণ সোনি ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন পোড়খাওয়া কূটনীতিক। বিশ্বজুড়ে ভারতের গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি। সিডনিতে কনসাল-জেনারেল এবং বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং ইউক্রেনে তাঁর কর্মজীবনের ইতি টানেন।

উভয় দেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য এই দ্বিপক্ষীয় সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সক্রিয় আলোচনা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন