এসি থেকে বাষ্পের মতো ধোঁয়া বের হলে যা করবেন
গরমের দিনে ঘর ঠান্ডা রাখতে এসিই ভরসা। কিন্তু হঠাৎ দেখা গেল, এসির ভেতর থেকে সাদা ধোঁয়া বা বাষ্পের মতো কিছু বের হচ্ছে। এমন দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ ভাবেন এসিতে আগুন লেগেছে, আবার কেউ বিষয়টি স্বাভাবিক ধরে নিয়ে এসি চালিয়েই রাখেন।
আসলে এসি থেকে বের হওয়া সাদা কুয়াশার মতো পদার্থ সবসময় ধোঁয়া নাও হতে পারে। অনেক ক্ষেত্রে এটি ঠান্ডা বাতাসে জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার ফল। তবে এর সঙ্গে যদি পোড়া গন্ধ, অস্বাভাবিক শব্দ বা পানি পড়ার মতো সমস্যা থাকে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি।
প্রথমেই এসি বন্ধ করুন
এসি থেকে হঠাৎ ধোঁয়া বা বাষ্প বের হতে দেখলে প্রথম কাজ হওয়া উচিত যন্ত্রটি বন্ধ করে দেওয়া। রিমোট দিয়ে বন্ধ করার পাশাপাশি সম্ভব হলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করুন। বিশেষ করে ধোঁয়ার সঙ্গে পোড়া গন্ধ বা অস্বাভাবিক শব্দ থাকলে এসি চালু রাখা বিপজ্জনক হতে পারে। সমস্যা না বুঝে বারবার এসি চালু করে পরীক্ষা করাও ঠিক নয়।
সাদা বাষ্প হলে সবসময় ভয় পাওয়ার কারণ নেই
অনেক সময় এসির ভেতরের ঠান্ডা বাতাস ঘরের উষ্ণ ও আর্দ্র বাতাসের সঙ্গে মিশে ক্ষুদ্র জলকণা তৈরি করে। তখন বাইরে থেকে সেটিকে ধোঁয়ার মতো দেখাতে পারে। বিশেষ করে বর্ষাকালে বা ঘরে আর্দ্রতা বেশি থাকলে এমন দৃশ্য দেখা যেতে পারে। এ ধরনের বাষ্প সাধারণত কিছুক্ষণ পর নিজে থেকেই মিলিয়ে যায় এবং পোড়া গন্ধ থাকে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এয়ার কন্ডিশনার
- জলীয় বাষ্প