ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, ওমানে বোমা হামলার হুমকি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৯:২২

যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী পারমাণবিক চুক্তি করতে রাজি না হওয়ায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ পুরোপুরি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য।

একই সঙ্গে হরমুজ প্রণালী ইস্যুতে মধ্যস্থতাকারী দেশ ওমানকে নিয়ে মন্তব্য করেছেন তিনি।


ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা যে চুক্তিকে প্রয়োজনীয় মনে করছি, ইরান তা করবে না। তবে যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট কারণেই সেখানে অবস্থান করছে—ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’


যুক্তরাষ্ট্র ইরানের সাথে অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ আর বাড়াবে কি না—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্ট ভাষায় ‘না’ বলেন।


চলতি বছরের জুনে উভয় পক্ষ সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতায় পৌঁছেছিল, যার নির্ধারিত ৬০ দিনের মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হলো। তবে জুলাইয়ের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট চুক্তিটিকে ‘বাতিল’ ঘোষণা করেন এবং তার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তা ‘স্থগিত’ ঘোষণা করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও