গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে আছড়ে পড়ে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’ এক প্রতিবেদনে বলা হয়েছে, বেল মডেলের ওই হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল এটির।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- হেলিকপ্টার বিধ্বস্ত