You have reached your daily news limit

Please log in to continue


এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু, উদ্ধার করল পুলিশ

রাজধানী এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইরে নিক্ষেপ করেও বিস্ফোরণ হয়নি। পাশেই ব্যাগে পড়ে আছে আরও কয়েকটি ককটেল সদৃশ বস্তু। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, জর্দার কোটা থেকে বড় মিডিয়াম সাইজের কৌটা লাল টেপ দ্বারা মোড়ানো। পরে পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো পরীক্ষা সঙ্গে করে নিয়ে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন