জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১৭:৩৮

বিএনপি সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে।


সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


এক সাংবাদিক জানতে চান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সন্তুষ্ট কি না।


জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে।


“আমরা তো সবসময়ই বলব, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে।”


তবে সরকার নানাদিক দিয়ে সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের এখন মাত্র ছয় মাস পার হল। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করতে পেরেছি এবং আইনশৃঙ্খলা আপনারা অনেক প্রশংসনীয় উদ্যোগ দেখতে পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও