পুরুষের কোন শখ নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয়, যা বলছে নতুন সমীক্ষা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১৫:০৯
নারীদের কাছে পুরুষদের কোন অভ্যাস বা শখ সবচেয়ে আকর্ষণীয়? সম্প্রতি প্রকাশিত এক গবেষণার উত্তর বলছে—ভিডিও গেমের হেডসেট নামিয়ে রেখে হাতে একটি বই তুলে নেওয়াই হতে পারে নারীদের মন জয়ের সবচেয়ে কার্যকর উপায়।
‘ডেট সাইকোলজি’র এক নতুন সমীক্ষায় নারীদের কাছে পুরুষদের ৭৪টি ভিন্ন ভিন্ন শখ বা অভ্যাসের আবেদন নিয়ে মতামত চাওয়া হয়। এতে দেখা গেছে, বই পড়ার অভ্যাস থাকা পুরুষদের প্রতিই নারীদের আগ্রহ সবচেয়ে বেশি।
সমীক্ষায় অংশগ্রহণকারী নারীদের ৯৮ দশমিক ২ শতাংশই জানিয়েছেন, কোনো পুরুষকে বই পড়তে দেখলে তাঁরা ইতিবাচক ও আকর্ষণীয় বোধ করেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে পছন্দের শীর্ষ তালিকাটি এমন কিছু শখ নিয়ে গঠিত, যা সাধারণত পারিবারিক ও সামাজিকভাবে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে বিবেচিত হয়।