ভারতে ভূতের ভয়ে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১৪:৫৮

ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে ভারতে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী। ওই সরকারি আবাসিক বিদ্যালয়টিতে চার ছাত্রীর ওপর ‘ভূতে আছড়’ করেছে এই গুজব ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।


এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুলাই এ ঘটনার সূত্রপাত হয়। ওই চার ছাত্রী হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। তারা বেসামালভাবে কাঁদতে ও হাসতে থাকে। মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছিলেন হোস্টেলের কর্মকর্তারা।


ছাত্রীদের এই অস্বাভাবিক আচরণের পর হোস্টেলে গুজব ছড়িয়ে পড়ে যে তাদের ‘ভূতে ধরেছে’। এর কয়েকদিনের মধ্যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (উপজাতি উন্নয়ন বিভাগ) পরিচালিত ওই ‘ভূতুড়ে’ হোস্টেলটি ছেড়ে বাড়িতে চলে যায় প্রায় ৬০০ শিক্ষার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও