You have reached your daily news limit

Please log in to continue


সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

প্রিমিয়াম স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, প্রসেসর বা ডিসপ্লের পাশাপাশি সফটওয়্যার আপডেটের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা আপডেট পাওয়া একটি ফোন বাজারে আসার বহু বছর পরও কার্যকর রাখা সম্ভব। এ ক্ষেত্রে অ্যাপলের আইফোন ও গুগলের পিক্সেল—দুই ব্র্যান্ডই দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে। তবে তাদের নীতিতে রয়েছে কিছু পার্থক্য।

গুগলের সাত বছরের নিশ্চয়তা

পিক্সেল ৮ সিরিজ থেকে গুগল সাত বছরের সফটওয়্যার সাপোর্ট নীতি চালু করেছে। এই নীতির আওতায় নির্দিষ্ট পিক্সেল ফোনগুলো প্রথম বাজারে আসার সময় থেকে সাত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা আপডেট পাবে।

ফলে যারা একটি স্মার্টফোন ছয় বা সাত বছর পর্যন্ত ব্যবহার করতে চান, তাদের জন্য গুগলের এই নীতি বাড়তি নিশ্চয়তা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন