শুরুর ঝড় ও শেষের রোমাঞ্চে ম্যানচেস্টারের প্রথম, সুপার জায়ান্টসের প্রথম
শেষ ৫ বলে প্রয়োজন ৩ রান। একদমই সহজ সমীকরণ। কিন্তু বেন স্যান্ডারসনের প্রথম দুই ডেলিভারি ব্যাটেই লাগাতে পারলেন না লিয়াম ডসন। জমে গেল ম্যাচ, উত্তেজনা দুই দলের ডাগআউটেও। তৃতীয় ডেলিভারির আগে জস বাটলার তো অন্য দিকে তাকিয়ে রইলেন, দেখার সহ্য শক্তি নেই! তবে সবকিছুর সমাপ্তি সেই বলেই। লেংথ ডেলিভারিতে স্লগ করলেন ডসন। বল অনেকক্ষণ হাওয়ায় ভেসে ফিল্ডারকে আশায় রাখলেও শেষ পর্যন্ত কোনো রকমে পার হয়ে গেল সীমানা।
ক্রিজে লাফিয়ে উঠলেন ডসন, ডাগআউটে বাটলার। বাঁধনহারা উদযাপনে মেতে উঠলেন তাদের সতীর্থরা। স্যাম বিলিংসের চোখেমুখে তখন আঁধার। অধিনায়ক হিসেবে টানা চারটি ট্রফি জেতা হলো না! তার আক্ষেপের পাশে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের প্রাপ্তির ওজন অবশ্য বেশি। প্রথম শিরোপা বলে কথা!
ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে দা হান্ড্রেডের ছেলেদের আসরের নতুন চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সুপার জায়ান্টসর।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ