You have reached your daily news limit

Please log in to continue


বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ মৃত্যু

ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভোরে শিবের মাথায় পানি ঢালতে মন্দিরে গিয়েছিলেন পুণ্যার্থীরা, সেখানেই ঘটে এই দুর্ঘটনা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এদিন সকালে পূজা দিকে বিপুল সংখ্যক লোক মন্দিরে উপস্থিত হয়। কিন্তু মন্দির চত্বরে বিদ্যুতের তার পড়ে রয়েছে, এমন খবরে বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার আশঙ্কায় তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কির মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন