You have reached your daily news limit

Please log in to continue


থমকে আছে উদ্যোগ, প্রাণ ফেরেনি অর্থনীতিতে

টানা ১৯ বছরে বেশি ক্ষমতার বাইরে থাকার পর গত ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রক্ষমতায় ফেরে বিএনপি। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হয় আওয়ামী লীগের দীর্ঘ শাসনের। নতুন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নেন তারেক রহমান। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে। এর মধ্য দিয়ে শুধু বিএনপির ক্ষমতায় প্রত্যাবর্তন নয়, বাংলাদেশের রাজনীতিতেও শুরু হয় এক নতুন অধ্যায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমান নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আশা-আকাঙ্ক্ষার তৈরি হয়।

মানুষের মধ্যে জন্ম নেয় নানা ধরনের প্রত্যাশা। যার কেন্দ্রে ছিল কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলার উন্নতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ ও বিদ্যমান বাধাগুলো দূর করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন