বিএনপি কি সরকারে মিশে যাচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১০:০০

ঢাকায় এলেই স্থানীয় সংসদ সদস্যের (এমপি) বাসায় একবার ঢুঁ মারেন মো. বাহরুল আলম। ব্যবসা, চিকিৎসা কিংবা ব্যক্তিগত কাজ—যে কারণেই রাজধানীতে আসুন, এমপির সঙ্গে দেখা করা তাঁর অন্যতম কাজ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির সমর্থনে জয়ী হয়েছিলেন। এবারও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চান তিনি। তাই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের সমর্থন নিশ্চিত করাও তাঁর রাজনৈতিক তৎপরতার বড় অংশ।


বাহরুল আলম গত শনিবার রাতে নিঃসংকোচে প্রথম আলোকে বলেন, নির্বাচন করতে হলে স্থানীয় সংসদ সদস্য (নোয়াখালী-৩) মো. বরকতউল্লা বুলুর সমর্থন লাগবে। ‘সে জন্য তিনি (এমপি) এলাকায় এলে দেখা করি, আমি ঢাকায় গেলে তাঁর বাসায় যাই।’


শুধু বাহরুল আলম নন, বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের অনেক নেতার বর্তমান রাজনৈতিক ব্যস্ততার চিত্রও এমন। ঢাকায় এসে এমপি-মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করা, নিজের অবস্থান জানান দেওয়া এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন নিশ্চিত করার চেষ্টা করছেন তাঁরা। কেউ কেউ ব্যবসা-বাণিজ্যের সুযোগ খুঁজছেন, সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরছেন বা সরকারি কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন।


ফলে প্রায় ২০ বছর ক্ষমতার বাইরে থেকেও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা দলটির নেতা-কর্মীদের একটি অংশ সরকার গঠনের ছয় মাসের মধ্যে ক্ষমতার কেন্দ্র ঘিরে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপির সামনে তাই এখন বড় সাংগঠনিক প্রশ্ন—

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও