বংশালে পুড়ল হেলমেটের গোডাউন
পুরান ঢাকার বংশাল চৌরাস্তা এলাকায় একটি ভবনে হেলমেটের গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনে আগুন লাগার তথ্য পান তারা।
পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারুল ইসলাম বলেন, বংশাল চৌরাস্তার মুকিম বাজার এলাকার ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
“সেখানে হেলমেটের গোডাউন ছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য আমাদের হাতে নেই।”
প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- গোডাউন