ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় নারীদের পদযাত্রায় জয়া

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১৯:৩৫

নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।


পশ্চিমবঙ্গের সংবাদ দ্য ওয়াল-এর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন প্রায় ৫ হাজার নারী। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইন্দ্রাণী হালদার, ইমন চক্রবর্তী, পৌষালী বন্দ্যোপাধ্যায়, লাজবন্তী রায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, মৌবনী সরকার, মুমতাজ সরকার, রিচা শর্মার মতো তারকারাও। সবার একটাই বার্তা—স্বাধীনতা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের। এই পদযাত্রায় টালিউড তারকাদের সঙ্গে এক কাতারেই ছিলেন জয়া। কখনো গানে গলা মেলাতে, কখনো পোস্টার কিংবা নেতাজি সুভাষ চন্দ্রের ছবি হাতে, আবার কখনো অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে।

এক দশকের বেশি সময় ধরে টালিউডে নিয়মিত কাজ করছেন জয়া আহসান। কাজের সুবাদে বছরের অনেকটা সময় কলকাতায় থাকতে হয় তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। সেই সিনেমার প্রমোশনে অনেক দিন ধরেই কলকাতায় আছেন জয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও