You have reached your daily news limit

Please log in to continue


ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ২ দুই নারী কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ নির্দেশ দেন।

যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন—সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।

আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ৬ মাস আগে রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে তাঁদের আদালতে হাজির করে ধানমন্ডি থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সোলায়মান সুমন তাদের কারাগারে আটক রাখার আবেদন করে। অন্যদিকে আসামি সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া এবং জান্নাতুল ফেরদৌসের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন