জনগণের জন্য ‘কষ্টকর’ হবে, তবে পে-স্কেল ঘোষণা যে কোনো মুহূর্তে: মুখ্য সচিব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৩

সরকারি চাকরিজীবীদের জন্য ‘যে কোনো মুহূর্তে’ নতুন পে-স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।


তবে তাতে করে মূল্যস্ফীতি আরও বেড়ে সাধারণ জনগণের জন্য পরিস্থিতি য আরও ‘কষ্টকর’ হয়ে উঠবে, সেটাও তিনি মানছেন।


রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, “পে-স্কেল তো বিবেচনাধীন আছে এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তেই পে-স্কেল ঘোষণা হতে পারে।”


নানামুখী চাপে থাকা অর্থনীতিতে মূল্যস্ফীতি হর গত চার বছর ধরে নয় শতাংশের আশেপাশে ওঠানামা করেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আব্দুস সাত্তার এই হার আরো বাড়ার ঝুঁকির বিষয়টি মেনে নেন।


তিনি বলেন, “সেটাও আমাদের বিবেচনায় আছে, কী করতে হবে। সাধারণত পাঁচ-ছয়বছর পরপর পে-স্কেল দেওয়ার কথা। বিগত সরকার ১১ বছর যাবত কোনো পে-স্কেল ঘোষণা করেনি। যার ফলে এই ১৮ লক্ষ কর্মকর্তা-কর্মচারীর চাপের মধ্যে আছি আমরা। তারা তো কর্মকর্তা-কর্মচারী, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে।


“এটা হয়ত জনগণের জন্য একটু কষ্টকর হবে। কিন্তু এটাও তো ঠিক, কর্মকর্তা-কর্মচারীরা মূল্যস্ফীতির সঙ্গে তাদের জীবনযাত্রার যে সমন্বয়, সেটি দাবি করে। এবং এটার ধারাবাহিকতা হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হওয়ার কথা। আজকে প্রায় ১২ বছর হয়ে যাচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও