You have reached your daily news limit

Please log in to continue


কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি বাতিল করে কাঠমান্ডু বিমানবন্দরে ফিরে এসেছে। পরে উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে টার্মিনালে অপেক্ষায় রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ফ্লাইটটির শতাধিক যাত্রী।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পরই কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসের সময় ছিল বিকেল ৩টা।

ফ্লাইটটির যাত্রী এস এম নুরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘আজ বিকেল ৪টায় আমাদের ঢাকার ফ্লাইট ছিল। বিমান নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে টার্মিনাল ছেড়ে যায়। রানওয়েতে যাওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎ জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে আবার টার্মিনালে ফিরে আসে বিমান।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন