নখ লম্বা করে রেকর্ড শ্রীধরের

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:৪২

বিশ্বের মাত্র ১০ শতাংশ মানুষ বাঁহাতি। বিষয়টি এমনিতেই বিশেষ। আর এই বিশেষ বিষয়কে আরও বিশেষ করে তুলেছেন শ্রীধর চিল্লাল নামের ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের এক ব্যক্তি। তিনি তাঁর বাঁ হাত ব্যবহার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন।


শ্রীধর চিল্লাল ২০১৪ সালের ১৭ নভেম্বর এক হাতে দীর্ঘতম নখের সর্বকালের রেকর্ড ভাঙেন। তাঁর বাঁ হাতের পাঁচটি নখের মোট দৈর্ঘ্য ছিল ২৯ ফুট ১০ ইঞ্চি, যা প্রায় একটি তিনতলা ভবনের সমান উঁচু।


শ্রীধরের বাঁ হাতের প্রতিটি নখ আলাদাভাবে মাপা হয়েছিল। এতে দেখা যায়, তাঁর কনিষ্ঠা আঙুলের নখের দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি, অনামিকা আঙুলের ৫ ফুট ১১ ইঞ্চি, মধ্যমা আঙুলের ৬ ফুট ১ ইঞ্চি, তর্জনী আঙুলের ৫ ফুট ৪ ইঞ্চি এবং বৃদ্ধাঙ্গুলির ৬ ফুট ৬ ইঞ্চি।


শ্রীধর কেন তাঁর নখ বাড়িয়েছিলেন? এটি শুরু হয়েছিল ১৯৫২ সালে। ওই সময় তাঁর এক বন্ধু দুর্ঘটনাবশত তাঁদের শিক্ষকের একটি লম্বা নখ ভেঙে ফেলেন। শিক্ষক মহাশয় ছাত্রদের বলেছিলেন, ‘তোমরা নিজেরা লম্বা নখ না রাখা পর্যন্ত কখনোই বুঝতে পারবে না, এগুলো না ভাঙার জন্য কতটা যত্নের প্রয়োজন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে