You have reached your daily news limit

Please log in to continue


বেগুন দিয়ে পোয়া মাছের রসা

মাঝেমধ্যে একেবারে সাধারণ তরকারি দিয়ে খাওয়াই তৃপ্তিদায়ক হয়ে ওঠে। রাতের খাবারে রাঁধতে পারেন বেগুন দিয়ে রান্না করা সুস্বাদু পোয়া মাছ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

পোয়া মাছ ১২ টুকরা, বেগুন ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়ো এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৮ থেকে ১০টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

বেগুন লম্বা করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। মাছ ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে পেঁয়াজবাটা, আদা ও রসুনবাটা দিয়ে নেড়ে নিন। পরে অল্প পানি দিয়ে হলুদ, মরিচ, ধনেগুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর বেগুন দিয়ে কষিয়ে ঝোলের পানি দিন ফুটে উঠলে কাঁচা পোয়া মাছ, কাঁচা মরিচ ফালি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর লবণ দেখে ধনেপাতাকুচি ছড়িয়ে দু-এক মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে পোয়া মাছের রসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন