গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর ঘরোয়া উপায়
অনিয়মিত সময়ে খাওয়া, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, দীর্ঘ সময় খালি পেটে থাকা, ধূমপান, অতিরিক্ত চা-কফি কিংবা মানসিক চাপের কারণে অনেকেরই অ্যাসিডিটি বা বুকজ্বালার সমস্যা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের মতো করে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খেতে শুরু করেন। এতে করে দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
তবে প্রতিনিয়ত ওষুধের ওপর নির্ভর না করে রান্নাঘরে থাকা কিছু সহজ উপাদান ও স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির অস্বস্তি কিছুটা কমানো যেতে পারে।
আদা ও লবঙ্গ
আদা দীর্ঘদিন ধরেই হজমের অস্বস্তি কমাতে ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান পাকস্থলীর প্রদাহ ও গ্যাস দূর করতে সাহায্য করে।
জোয়ান-মৌরিতে মিলতে পারে আরাম
পেট ফাঁপা বা হজমের অস্বস্তিতে জোয়ান ও মৌরি অনেকের কাছে পরিচিত ঘরোয়া উপাদান।জিরায় প্রাকৃতিক এনজাইম থাকে, যা পাকস্থলীর অতিরিক্ত এসিড নিরাময়ে সাহায্য করে।
ঠান্ডা দুধ ও টক দই
ঠান্ডা দুধে থাকা ক্যালসিয়াম সাময়িকভাবে পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করতে সাহায্য করতে পারে। গ্যাস্ট্রিকের কারণে বুকে তীব্র জ্বালাপোড়া হলে চিনি ছাড়া ১ কাপ দুধ ধীরে ধীরে পান করুন।