দিনে খুলছে ৩৫ নতুন জুয়ার সাইট

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:০২

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন নামে চালু হচ্ছে আরেকটি সাইট। একইভাবে একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে ভিন্ন নামে আবার শুরু হচ্ছে কার্যক্রম।

প্রযুক্তির এ ফাঁক কাজে লাগিয়ে দেশে দ্রুত বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া। পুলিশ বলছে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি নতুন জুয়ার সাইট খোলা হচ্ছে।


সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) তথ্যানুযায়ী, ১ মে থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে প্রায় ৫৮৬টি অনলাইন জুয়ার সাইট সক্রিয় ছিল। এসব সাইটে জুয়ার লেনদেনে ব্যবহৃত হচ্ছে ৩ হাজার ৮৬৪টি মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাব ও ১৯৮টি ব্যাংক হিসাব।

এসব হিসাবের মাধ্যমে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ কোটি টাকা লেনদেন হচ্ছে বলে পুলিশের পর্যবেক্ষণ।


আজকের পত্রিকা এক প্রতিবেদনে জানায়, অনলাইন জুয়ার লেনদেনের বড় একটি অংশ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে। জুয়ার সাইট ও অ্যাপের অনেকগুলোর নিয়ন্ত্রণ দেশের বাইরে থাকায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিত অভিযান চালিয়েও পুরোপুরি বন্ধ করতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও