তারেক রহমানের ভারত সফর ২১-২৫ আগস্ট, আশা দিল্লির

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:০১

গণ-আন্দোলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, তাঁর সাম্প্রতিক বক্তব্য এবং এসব বক্তব্যের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে দিল্লি ও ঢাকার মধ্যে। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়টিও রয়েছে বলে জানতে পেরেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।


ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, তারেক রহমানের সফর আগামী ২১ আগস্ট নির্ধারিত ছিল। তবে এখন সেটিও কূটনৈতিক আলোচনার টেবিলে উঠে এসেছে। ভারত ও বাংলাদেশের কূটনীতিক এবং নিরাপত্তা কর্মকর্তারা দুই দেশের সম্পর্কে নতুন করে তৈরি হওয়া অস্থিরতা সামাল দেওয়ার পথ খুঁজছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাসের মাথায় আবারও সম্পর্কে এই টানাপোড়েন দেখা দিয়েছে।

ভারতের আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন কাটানোর লক্ষ্য নিয়ে আগামী সপ্তাহের শেষের দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের সরকারি একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২১ থেকে ২৫ আগস্টের মধ্যে এই দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরটি আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত না হলেও, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম ভারত সফর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও