You have reached your daily news limit

Please log in to continue


লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১, জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর

দক্ষিণ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

শনিবারের হামলায় লেবাননে নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়ি এবং দেইর আল-জাহরানি এলাকায় একটি ভবনে ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বড় ধরনের সামরিক উত্তেজনা ও হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি অভিযোগ করেছে, ইসরায়েলি দখলদার বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে লেবাননে অব্যাহত হামলা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়ার হুমকিও দিয়েছে হিজবুল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন