মিশিগানে গুলিবর্ষণে সন্দেহভাজনসহ নিহত ৬

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১৯:১৭

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এই বন্দুকধারীকে খুঁজতে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।


সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে মিশিগান অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, শুক্রবার মিশিগানের মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। কাউন্টিটি ডেট্রয়েট শহর থেকে প্রায় ১৬৯ মাইল উত্তরপশ্চিমে।


প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে গুলিবর্ষণের খবর পেয়ে মিসাউকি কাউন্টির ওই বাড়িতে যায় পুলিশ। সেখানে তিনজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় পান তারা। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও