তালেবান শাসনের ৫ বছর: স্বস্তি ও সংকট নিয়ে যা বলছেন আফগানরা

www.ajkerpatrika.com আফগানিস্তান প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১২:১৭

২০২১ সালের ১৫ আগস্ট মার্কিন ও ন্যাটো সামরিক বাহিনী প্রত্যাহারের মধ্য দিয়ে কাবুলের মসনদে দ্বিতীয়বারের মতো আসীন হয় তালেবান। ক্ষমতার পাঁচ বছর পূর্তিতে এসে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান আজ এক জটিল ও বৈপরীত্যপূর্ণ মোড়ে দাঁড়িয়ে।


দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাতের ইতি টেনে তালেবান প্রশাসন দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে একধরনের আপাত স্বস্তি আনতে সক্ষম হলেও, মানবাধিকারের চরম সংকোচন, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং গভীর থেকে গভীরতর হতে থাকা অর্থনৈতিক সংকট দেশটির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন চিহ্নের সৃষ্টি করেছে।

সাধারণ আফগানদের মধ্যে একদিকে যেমন সংঘাত কমার জন্য কিছুটা স্বস্তি রয়েছে, অন্যদিকে কর্মসংস্থানের তীব্র সংকট এবং নারীদের শিক্ষায় অব্যাহত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে আফগান সমাজের রন্ধ্রে রন্ধ্রে দানা বাঁধছে ক্ষোভ ও হতাশা।


একটি বিপরীতমুখী চিত্র


তালেবান সরকারের সবচেয়ে বড় দাবি—তারা দেশকে কয়েক দশকের গৃহযুদ্ধ থেকে মুক্ত করে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করেছে। জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক সহায়তা মিশন (ইউনামা)-ও স্বীকার করেছে, সশস্ত্র সংঘাত কমে যাওয়ায় সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও