You have reached your daily news limit

Please log in to continue


‘স্কুইশম্যালোস’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা অ্যামাজনের

বিশ্বজুড়ে জনপ্রিয় খেলনা ‘স্কুইশম্যালোস’ এবার সিনেমা হলে আসছে। সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরো মজাদার করতে খেলনাটির স্বত্ব কিনে নিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। বিশ্বজুড়ে বিলিয়ন ডলার মূল্যের এই ব্র্যান্ডটিকে কেন্দ্র করে একটি বড় বাজেটের পারিবারিক সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিওটি।

খেলনাটির মূল নির্মাতা প্রতিষ্ঠান ‘জ্যাজওয়্যারস’-এর সাথে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবে অ্যামাজন এমজিএম। প্রকল্পটি পরিচালনার জন্য হলিউডের প্রখ্যাত প্রযোজক বো ফ্লিনকে যুক্ত করা হয়েছে। যিনি এর আগে ডিজনির জনপ্রিয় সিনেমা ‘মোয়ানা’, ‘জাঙ্গল ক্রুজ’ এবং নেটফ্লিক্সের ‘রেড নোটিস’-এর মতো বড় বড় ছবি প্রযোজনা করেছেন।

তবে ছবিটি অ্যানিমেটেড হবে, নাকি সত্যি মানুষ ও অ্যানিমেশনের সংমিশ্রণে (লাইভ-অ্যাকশন) তৈরি হবে—তা এখনো জানানো হয়নি। ২০১৭ সালে বাজারে আসার পর স্কুইশম্যালোস বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলনায় পরিণত হয়। বর্তমানে ৬০টিরও বেশি দেশে এর ব্যবসা ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ৬০ কোটিরও বেশি স্কুইশম্যালোস বিক্রি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন