You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি, টানাপোড়েনও আছে

চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আয়োজন নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কয়েক দিন ধরে যোগাযোগ চলছে। প্রাথমিকভাবে এ মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের এ সফর আয়োজন নিয়ে ভারতের দিক থেকে প্রস্তাব রয়েছে। তবে সফর চূড়ান্ত করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ।

চব্বিশের গণ–অভ্যুত্থানের পর দিল্লিতে অবস্থানরত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণ প্রশ্নে দুই প্রতিবেশী দেশের মতপার্থক্য এখনো দূর হয়নি।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল শুক্রবার প্রথম আলোকে জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ এবার ‘সহায়ক পরিবেশ’ সৃষ্টির তাগিদ দিয়েছে। পাশাপাশি সংবেদনশীল ইস্যুগুলো সমাধানে জোর দিচ্ছে। সংবেদনশীল ইস্যুর তালিকায় শীর্ষে রয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গটি। এর পাশাপাশি ভারতে বসে বিভিন্ন সময়ে যেসব রাজনৈতিক কর্মকাণ্ড তিনি চালাচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন, সেগুলো বাংলাদেশকে অসন্তুষ্ট করে তুলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সঙ্গে শেখ হাসিনার বিষয়গুলো সরাসরি যুক্ত। এসব বিষয়ে ভারতের কাছে জোরালো নিশ্চয়তা চায় বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন