অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদশ। দুই উইকেটই পেয়েছেন হাসান মাহমুদ। দুই ওপেনারকেই তিনি ফিরিয়েছেন বোল্ড করে। জেক ওয়েদারাল্ডকে ফেরানোর পর এবার বোল্ড করলেন ট্রাভিস হেডকে।
৩ চারে ১৭ রান করে ইনসাইড এজে বোল্ড হয়েছেন হেড। প্রথম ইনিংসেও তাকে বোল্ড করেছিলেন হাসান। ৩৭ রানে ২ উইকেট হারালো অজিরা।
জেক ওয়েদারাল্ডকে ফেরান রানের খাতা খোলার আগেই বোল্ড করে। ফলে ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসেও ওয়েদারাল্ড সাজঘরে ফিরেছিলেন হাসানের বলে। সেই ভয়টাই কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি দ্বিতীয় ইনিংসেও।