You have reached your daily news limit

Please log in to continue


গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না—এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি একবারও বলে না, আমরা গণভোট মানব। তাঁরা বলেন, আমরা জুলাই সনদ মানব। এর অর্থ হলো—যে কয়েকটি নোট অব ডিসেন্ট দিয়েছেন, সেগুলো বাদ দিয়ে যা থাকে, তাই মানব। ওই কয়েকটি বাদ দিয়ে যা থাকবে, তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না। গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না—এটা মুনাফেকি, দ্বিচারিতা।’

আজ শুক্রবার খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম পরওয়ার এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন