You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রাম বন্দর জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিনকক্ষে ফাটল

চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি তেল ট্যাংকারের সঙ্গে নোঙর করে থাকা আরেকটি জাহাজের (বাল্ক ক্যারিয়ার) সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তেলবাহী জাহাজটির ইঞ্জিনকক্ষের এক পাশে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়ে পানি ঢুকেছে। এতে জাহাজটিতে সাময়িকভাবে বিদ্যুৎ-বিপর্যয়ও ঘটে। তবে ডিজেল রাখা কার্গো ট্যাংকগুলো অক্ষত রয়েছে। কোনো তেলও সাগরে ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ২৫ মিনিটে এমটি সি স্পাইক নামের তেলবাহী ট্যাংকারটির সঙ্গে নোঙর করে থাকা এমভি সান শাইন নামের বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়। তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন্দর কর্তৃপক্ষ। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন