ডেঙ্গুতে দ্রুত শক্তি ফেরাতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১৭:১৮
মৌসুম বদলের সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপও বাড়তে শুরু করে। ডেঙ্গুতে আক্রান্ত হলে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা কমে যায়। প্রবল জ্বর, শরীর ও মাংসপেশিতে ব্যথা, মাথাব্যথা, বমি বমি ভাব এবং অরুচির কারণে ডেঙ্গুতে আক্রান্ত অনেকেরই খাওয়াদাওয়ার প্রতি অনীহা তৈরি হয়।
ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং পানিশূন্যতার ঝুঁকিও বাড়ে। ডেঙ্গুর নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক চিকিৎসা নেই। জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল এবং শরীরের ফ্লুইড ব্যালেন্স (পর্যাপ্ত তরল) গ্রহণ করে রক্তচাপ স্বাভাবিক রাখা হয়। সঠিক সময় সঠিক খাবার দেওয়া গেলে ডিহাইড্রেশনের (পানিশূন্যতা) ঝুঁকি কমার পাশাপাশি দ্রুত শারীরিক শক্তি ফিরে পাওয়া সম্ভব।