You have reached your daily news limit

Please log in to continue


মাশরুম রিসোট্টো: এক বাটিতে ইতালিয়ান স্বাদ

ক্রিমি, মোলায়েম আর মাশরুমের তৈরি রিসোট্টো আরামদায়ক খাবার হিসেবে বেশ জনপ্রিয়। ইতালিয়ান এই খাবার দেখতে অনেকটা ভাতের মতো হলেও এর স্বাদ এবং রান্নার পদ্ধতি কিছুটা ভিন্ন। ধীরে ধীরে গরম স্টকের সঙ্গে স্টার্চ-সমৃদ্ধ চাল রান্না করে তৈরি করা হয় এর বিশেষ ক্রিমি টেক্সচার। সঙ্গে মাশরুম যোগ হলে খাবারটি হয় আরও সুস্বাদু। বাংলাদেশের ইতালিয়ান রেস্তোরাঁগুলোতে রিসোট্টো পাওয়া গেলেও ঘরে এটি সহজেই তৈরি করা সম্ভব।

উপকরণ

আরবোরিও রাইস দেড় কাপ, মাশরুম ২৫০ থেকে ৩০০ গ্রাম, চিকেন স্টক ৪ কাপ, পেঁয়াজ ১টি, রসুন ৪ থেকে ৫ কোয়া, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, পারমেজান চিজ পরিমাণমতো, থাইম ও রোজমেরি ১ চা-চামচ করে, ভিনেগার ১ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ স্বাদমতো এবং সাজানোর জন্য পার্সলে। আরবোরিও রাইস না পেলে মাঝারি দানার চাল ব্যবহার করা যেতে পারে।

প্রস্তুতপ্রণালি

প্রথমে চিকেন স্টক হালকা আঁচে গরম করুন। অন্য একটি প্যানে অলিভ অয়েলে পেঁয়াজ ও মাশরুম ভেজে নিন। তারপর রসুন, রোজমেরি, থাইম, গোলমরিচ, লবণ ও ভিনেগার দিয়ে আরও এক মিনিট রান্না করুন। এরপর মাশরুমগুলো তুলে রাখুন। একই কড়াইয়ে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে এক হাতা করে স্টক দিতে থাকুন। প্রতিবার স্টক প্রায় শুকিয়ে গেলে পরের হাতা দিন এবং নেড়ে রান্না করুন। ২০-২৫ মিনিট পর চালের টেক্সচার নরম ও ক্রিমি হয়ে এলে মাশরুম ও পারমেজান চিজ মিশিয়ে দিন। এরপর চুলা বন্ধ করে দিন। তবে খেয়াল রাখতে হবে, চাল যেন পুরোপুরি গলে না যায়।

পরিবেশন: গরম-গরম রিসোট্টো বাটিতে দিয়ে ওপর থেকে মাশরুম, পার্সলে ও সামান্য পারমেজান চিজ ছড়িয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন