সত্যজিৎ–ঋত্বিকের পরামর্শ পেয়েও যে কারণে সিনেমা বানাননি জুয়েল আইচ
মার্কিন কিংবদন্তি নির্মাতা অরসন ওয়েলসের প্রশংসা আর সুপারিশেই হলিউডের ফিল্ম স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের জাদুশিল্পী জুয়েল আইচ। পরে সিনেমা নির্মাণে এগিয়ে যেতে গিয়ে তিনি চিত্রনাট্য নিয়ে পরামর্শ নেন দুই কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের কাছ থেকেও।
তবে শেষ পর্যন্ত চলচ্চিত্র নির্মাণের পথেই আর এগোননি তিনি; ঋণ ও আর্থিক ঝুঁকির বিষয়টি ভেবে সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জুয়েল আইচ।
কদিন আগে একটি টেলিভিশন স্টেশনে পডকাস্ট অনুষ্ঠানে এসে কথাগুলো বলছিলেন জুয়েল।
হলিউড ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্রের ওপর গ্র্যাজুয়েশন করেছিলেন জুয়েল আইচ। সেখানে এই স্কুলে ভর্তির প্রেরণায় ছিলেন অন্যতম আলোচিত সিনেমা ‘সিটিজেন কেইনের’ অভিনেতা ও নির্মাতা অরসন ওয়েলস। জুয়েল আইচের জাদু দেখে মুগ্ধ হয়ে বিজনেস কার্ড দিয়ে লস অ্যাঞ্জেলেসের এই স্কুলটিতে পাঠান অরসন।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র নির্মাণ
- জুয়েল আইচ