বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১১:৫০

অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে- এমন মন্তব্য করে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক দীর্ঘ পোস্টে তিনি এ কথা জানান।


এর আগে রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই সাক্ষাতের পরই রাকিবুল ইসলাম ফেসবুকে পোস্ট দেন।


এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময় ঘোষণা হতে পারে।


পোস্টের শুরুতে মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো-কোটি শুকরিয়া জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।


বিএনপির সদ্যবিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও